দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিএনপি নেতা শরীফ উদ্দিনকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোদাগাড়ী উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।
সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনসহ গোদাগাড়ী ও তানোরের বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
কবর জিয়ারত শেষে সংবর্ধনা অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ বেদারউদ্দীন বিদ্যুৎ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
এ সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্বলের সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে গোদাগাড়ী ও তানোর উপজেলা, গোদাগাড়ী, কাকনহাট, তানোর ও মুন্ডমালা পৌরসভা ৬টি ইউনিটের বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। এছাড়াও গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়নের বিএনপির নেতাকমিরা ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন তার রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য দেন। তাকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মেসের আলী, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, মুন্ডমালা পৌর বিএনপির সদস্য সচিব ফিরোজ কবির, তানোর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্ত্তুজা ও সদস্য সচিব শরীফ মুন্সী।
এদিকে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনিত করায় গোদাগাড়ী ও তানোরের বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরাও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর