দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে থানায় জিডি করেছেন এমপি ফারুক চৌধুরীর

 প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষের লোকসমাগমের প্রসঙ্গ তুলে রাত ১০টার দিকে তিনি থানায় জিডি করেন।
জিডিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভা ছিল। সংসদ সদস্য হিসেবে তিনি ওই কমিটির প্রধান উপদেষ্টা। বাসা থেকে সভায় যাওয়ার আগে তিনি খবর পান, উপজেলা পরিষদ চত্বরে দুই থেকে আড়াই হাজার আওয়ামী চেতনাবিরোধী সন্ত্রাসী সমবেত হয়েছে।
বিষয়টি নিশ্চিত হতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে তিনি ইউএনওকে লোকসমাগমের বিষয়ে কেউ পূর্বানুমতি নিয়েছেন কি না জানতে চান। এ সময় ইউএনও জানান, এ বিষয়ে কেউ তার কাছ থেকে কোন অনুমতি নেয়নি।
জিডিতে ওমর ফারুক চৌধুরী আরও উল্লেখ করেন, উপজেলা চত্বরে আসার পর কয়েকজন সাংবাদিক তাকে অপ্রাসঙ্গিক ও অবান্তর প্রশ্ন করলে তিনি তাদের পেশাদার সাংবাদিকের মতো প্রশ্ন করার অনুরোধ করেন।
এ সময় তাদের মাধ্যমে জানতে পারেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের নেতৃত্বে তারা তার (সংসদ সদস্য) প্রাণনাশের জন্য দুরভিসন্ধি করে সেখানে সমাবেত হয়েছেন। অতঃপর তিনি সভা শেষ করে বাসায় ফিরে যান।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, বৃহস্পতিবার তার দায়িত্ব গ্রহণের দিন ছিল। এ জন্য তিনি উপজেলা পরিষদে গিয়েছিলেন। সেখানে সমাবেশ করতে তিনি কাউকে ডাকেননি। এছাড়াও আনুষ্ঠানিকভাবে সেখানে সমাবেশ হয়নি। যারা তাকে ভালোবাসেন তারা কেউ কেউ নিজ থেকে গিয়েছিলেন। তারা কোনো বিশৃঙ্খলাও করেননি। সাধারণ মানুষের তো উপজেলা পরিষদে স্বাভাবিকভাবেই যাওয়ার অধিকার আছে। তবে কীভেবে সংসদ সদস্য জিডি করেছেন, বিষয়টি তার জানা নেই।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানায় একটি জিডি করেছেন। জিডি তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত পুলিশ রিপোর্ট আকারে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

Tag
আরও খবর