দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ মোছাঃ রাশিদা খাতুন (৫৮) নামের এক নারী  মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫।  গতকাল সোমবার (২৬ ফেব্রয়ারী)   রাত্রী সাড়ে ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক রাশিদা খাতুন গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর মৃতঃ শাখাওয়াত এর মেয়ে।


র‌্যাব-৫ সূত্রে জানা যায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর এলাকায় রাশিদা খাতুন এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। সংবাদ পাওয়া মাত্রই নারী মাদক ব্যবসায়ী রাশিদা খাতুনের বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কারে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।


পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত রাশিদা খাতুন এর বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের পশ্চিম রুমের মধ্যে উত্তরাংশে মেঝেতে থাকা স্থানীয় ভাবে মাটির তৈরী মাটির কুঠি (মাটির তৈরী বড় পাত্র) এর ভিতরে গোবরের লাকড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত  হেরোইন উদ্ধার করে।

র‌্যাব-৫ জানায়, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে  এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রেখেছিল। 

Tag
আরও খবর