নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে  কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সনি শেখ সৈকত (২২) নামের এক যুবক মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজশাহী নগরীর নিউ মার্কেট সংলগ্ন দারু-চিনি প্লাজার ভবনের ছাঁদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর ষষ্ঠিতলা এলাকার ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃস্পতিবার সন্ধ্যায় ওই ছয়তলা ভবনের ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি কবুতর ভবনের ছাদে দেখতে পেয়ে এটিকে ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জানতে পারি ওই লোক কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছে। কিন্তু ওই যুবক মারা গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।’

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ দ্রুত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা যায়। পরে ওই যুবকের মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag
আরও খবর