নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়


 শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসন ও আরএমপি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মন্ডপে সার্চ লাইটের মাধ্যমে আলোকায়ন করা হবে। প্রতিমা বিসর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও আরএমপির সমন্বয়ে স্থায়ী বিসর্জন ঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

মেয়র আরও বলেন, উৎসবে অংশগ্রহণ করে আনন্দটা ভাগাভাগি করতে পূজা মন্ডপগুলো ঘুরে দেখি। আশা করি প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট সরৎ চন্দ্র সরকার, আরএমপির (বোয়ালিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তৌহিদুল আরিফ, মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপ-পরিচালক ওহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ,৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজামন্ডপের নেতৃবৃন্দ ও ক্লাবের নেতৃবৃন্দ, রাসিকের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর