নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহী সিটিতে নৌকার প্রার্থী আবারো লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী প্রায় চুড়ান্ত হয়েছে। দুই বারের সফল মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন আবারও মেয়র পদেই নির্বাচন করছেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায়রুজ্জামান লিটনকে এবারও মেয়র পদে নির্বাচন করতে বলেছেন বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


সূত্র মতে, রোববার দুপুরে গণভবনে গিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দুপুর ২টার দিকে তিনি গণভবন থেকে বের হয়ে আসেন। এর পর তিনি মেয়র পদে নির্বাচন করবেন বলে রাজশাহীর নেতৃবৃন্দকে জানান।


নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা জানান, রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে কে নির্বাচন করবেন তা নিয়ে আলোচনার জন্য দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাত করেন খায়রুজ্জামান লিটন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটিতে খায়রুজ্জামান লিটনকে আবারো মেয়র পদে নির্বাচন করতে বলেছেন।


এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এবারও আমি সিটি করপোরেশনে নির্বাচন করছি। সোমবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবো এবং মঙ্গলবার জমা দিবে। এর পর রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি ও প্রচার প্রচারণা শুরু করবো।


এদিকে, দেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন রাজশাহী নগরীর রুপকার ও স্বপ্নের ফেরিওয়ালা খ্যাত এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবার মেয়র পদে নির্বাচন করছেন কি না এ নিয়ে বেশ কিছুদিন থেকে আলোচনা চলছিল। কেউ বলছিলেন তিনি মেয়র নির্বাচন করবেন আবার কেউ বলছিলেন এবার তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। এ নিয়ে তিনি নিজেও কিছু বলেন নি এতোদিন। তিনি শুধু বলেছেন দলীয় প্রধান তাকে যেখানে চাইবেন সেখানে নির্বাচন করবেন।


তবে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের গুটি কয়েক নেতা খায়রুজ্জামান লিটনকে এমপি পদে মনোনয়ন এবং সিটিতে বিতর্কিত এক নেতাকে প্রার্থী করার চেষ্টা চালিয়েছেন। এ ব্যাপারে দলীয় প্রধানের কাছেও না প্রস্তাব পাঠানো হয়েছিল বলে নেতাকর্মীদের মধ্যে গুনজন ছিল। মূলত: এ সব কারণে মেয়র লিটন এবার সিটিতে নির্বাচন করছেন কি না তা নিয়ে দিধায় ছিলে নেতাকর্মীরা।


রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আপাতত রাজশাহী সিটিতে মেয়র খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। আমার জানা মতে, দলীয় প্রধান তার (লিটন) প্রার্থীতা চুড়ান্ত করেছেন। তাকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে বলেছেন।


তিনি আরও বলেন, যেহেতু দলীয় প্রধান তার (লিটনে) কথা বলেই দিয়েছেন সে ক্ষেত্রে আর কারও দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সম্ভাবনা নেই।



আরও খবর