নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে সূর্য পূজা উদযাপন অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সূর্য পূজা উদযাপন অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে সূর্য পূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের পদ্মা পাড় এলাকায় পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ সূর্য পূজা উদযাপন কমিটির সভাপতি সাধন সাহা, কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং এলাকাবাসী। অনুষ্ঠানে সূর্যদেবের উদ্দেশ্যে পূজা, আরতি, প্রার্থনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “আমরা সবাই মিলে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ ধরনের ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের সমাজে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধর্মের মানুষকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে সহায়তা করে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুক। পুলিশের পক্ষ থেকে এ ধরনের অনুষ্ঠানকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়ালন্দে ধর্মীয় সম্প্রীতির যে উদাহরণ রয়েছে, তা সারাদেশের জন্য অনুকরণীয়।” গোয়ালন্দ সূর্য পূজা উদযাপন কমিটির সভাপতি সাধন সাহা বলেন,“আমরা সূর্য পূজার মাধ্যমে আমাদের পরিবার, সমাজ ও সন্তানদের মঙ্গল কামনা করি। এ পূজার মূল উদ্দেশ্য হল প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও জীবনের উন্নতি কামনা করা। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞ।” অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সন্ধ্যায় সূর্যদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বালন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার উদযাপন করা হয়।
আরও খবর