নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে পৌর প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গোয়ালন্দে পৌর প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গোয়ালন্দে পৌর প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন , উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, পৌর নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপসহকারী প্রকৌশলী রেহানা পারভীন, পৌর হিসাব রক্ষক ওম্বর আলী, কর নির্ধারক আসাদুজ্জামান শেখসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমানের দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে পৌরসভার সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীলতা পেয়েছে।

বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাহিদুর রহমান বলেন,
“গোয়ালন্দ পৌরসভায় দায়িত্ব পালনকালে আমি সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি। এখানে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। দুঃখ-কষ্ট, সাফল্য—সবকিছুতে আমরা একসঙ্গে কাজ করেছি। আপনাদের সহায়তায় অনেক চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করতে পেরেছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।”

অনুষ্ঠান শেষে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।


আরও খবর