গোয়ালন্দে পৌর প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাজবাড়ী
জেলার গোয়ালন্দ পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মোঃ নাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮
অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও
পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন , উপজেলা প্রকৌশলী ফয়সাল
জাহাঙ্গীর স্বপ্নীল , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক ,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ
ফেরদৌস আলম, পৌর নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ
রেজাউল করিম, উপসহকারী প্রকৌশলী রেহানা পারভীন, পৌর হিসাব রক্ষক ওম্বর
আলী, কর নির্ধারক আসাদুজ্জামান শেখসহ পৌরসভার বিভিন্ন
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে
বক্তারা পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমানের দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও
কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে পৌরসভার সার্বিক
প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীলতা পেয়েছে।
বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাহিদুর রহমান বলেন,
“গোয়ালন্দ
পৌরসভায় দায়িত্ব পালনকালে আমি সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি।
এখানে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
দুঃখ-কষ্ট, সাফল্য—সবকিছুতে আমরা একসঙ্গে কাজ করেছি। আপনাদের সহায়তায়
অনেক চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করতে পেরেছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা
আমার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।