নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দে তারুণ্যের আয়োজনে শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

গোয়ালন্দে তারুণ্যের আয়োজনে শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সাধারণ জ্ঞান ও ‘জুলাই বিপ্লব’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। "আমার চোখে জুলাই বিপ্লব" শিরোনামে তারুণ্যের আইডিয়ায় অনুষ্ঠিত এ আয়োজনে তরুণ প্রজন্মকে স্বাধীনতা, গণতন্ত্র ও ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, আয়োজনে সহযোগিতা করে রাজবাড়ী জেলা পরিষদ। গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে দুপুর ১২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান তার বক্তব্যে বলেন— "জুলাই বিপ্লব আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে তরুণরাই রাজপথে নেমে এসেছিল অধিকার আদায়ের জন্য। আজকের আয়োজনের মাধ্যমে সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। এমন আয়োজন শিক্ষার্থীদের শুধু সাধারণ জ্ঞান বাড়াবে না, বরং তাদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করবে। আগামী দিনগুলোতেও আমরা এই ধরণের শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত রাখবো।" অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে অভিভাবক ও শিক্ষকদের অনেকেই সাধুবাদ জানান।
আরও খবর