নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দে বেপোরা মাটির ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত-৭

গোয়ালন্দে বেপোরা মাটির ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত-৭


গোয়ালন্দে বেপোরা মাটির ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত-৭




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং একই পরিবারের চারজনসহ মোট সাতজন আহত হয়েছেন।


শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে গোয়ালন্দ ফিড মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রাম ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আহত হন ইজিবাইকের যাত্রীরা।


নিহত নারীর নাম জেয়াসমিন আক্তার (৩৫)। তিনি ফরিদপুর জেলার ইশান গোপালপুর ইউনিয়নের অম্বিকাপুর জালিয়াডাঙ্গা এলাকার দুলাল শেখের স্ত্রী।


আহতরা হলেন নিহতের স্বামী দুলাল শেখ (৪০), সন্তান রিহাদ (৭), সানজিদা (১২), এক মাস বয়সী শিশু আবু রেহান এবং ইজিবাইক চালক মো. জনি সরদার (৩১), ফেরদৌস (৫৫) ও টিপু মোল্লা (৩০)। গুরুতর আহত ইজিবাইক চালক জনিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি টিম। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, আহতদের দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেয়াসমিন আক্তার মারা যান।


ঘটনার বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ঘাটমুখী একটি ড্রামট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৪১৫) ও বিপরীতমুখী ইজিবাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।


ড্রামট্রাকচালক মো. জাহিদ মণ্ডলকে আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



আরও খবর