নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দে অস্ত্র মামলার আসামী গ্রেফতার, ইয়াবাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী ।

গোয়ালন্দে অস্ত্র মামলার আসামী গ্রেফতার, ইয়াবাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী । রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ পৃথক দুটি অভিযানে তালিকাভুক্ত অস্ত্র ও মাদক মামলার একাধিক আসামীসহ ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার(৫ জুন) সকাল সাড়ে ৯ টার সময় এসআই (নিঃ) মোঃ শিহাবুদ্দীন সংগীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শরবত ফকির এলাকার সানির ছেলে কালু ওরফে আকাশ (২৬)কে দৌলতদিয়া বাস টার্মিনাল কুষ্টিয়া কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কালু ওরফে আকাশ বিভিন্ন সময় সংঘটিত একাধিক মামলা ও চার্জশিটভুক্ত অপরাধে সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডিএমপি’র দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছাড়াও গোয়ালন্দঘাট থানায় মোট ৬টি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটি মামলায় সে চার্জশিটভুক্ত আসামী। অপরদিকে, বুধবার (৫জুন) সাড়ে ৭ টার সময় এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন বিপি ও সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া যৌনপল্লীর মধ্যে থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার মোঃ আলী আব্বাস সরদারের ছেলে মোঃ আসিফ সরদার (২১)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গোয়ালন্দঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে পুলিশি অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।
আরও খবর