নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ঠিকাদার এবিএম বাতেনের (৪০) বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজিরুল ইসলাম দুলুর (৯০) বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও তাকে হত‍্যার হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।  ভুক্তভোগী প্রবীণ আওয়ামীলীগ নেতা এ ব‍্যাপারে শুক্রবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় গিয়ে এ সংক্রান্ত একটি লিখিত  অভিযোগ দায়ের করেন।  অভিযুক্ত এবিএম বাতেন গোয়ালন্দ  পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার বাসিন্দা মো. কোরবান মন্ডলের ছেলে। তবে অভিযোগ অস্বীকার করে বাতেন বলছেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই বাড়ির সিসি ক্যামেরা যাচাই করলে প্রকৃত সত্য বেড়িয়ে আসবে। লিখিত অভিযোগের বিষয়ে নাজিরুল ইসলাম দুলু জানান, তার ছেলে, উপজেলা ছাত্রলীগের অপর সাবেক সভাপতি নাজিমুল ইসলাম বৃটেন গোয়ালন্দ বাসস্ট‍্যান্ড এলাকায় তাদের নিজেদের জমিতে একটি রেস্টুরেন্ট তৈরীর জন্য ভবন নির্মানের কাজ করছে। তার পাশেই বাতেনের ক্রয়কৃত জমি রয়েছে। উক্ত জমি নিয়ে বাতেনের সাথে তাদের পূর্ব থেকেই বিবাদ রয়েছে। বিবাদের জের ধরে বাতেন আজ ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১১ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডে আমাদের বাড়িতে এসে বৃটেনকে  খুঁজতে থাকে। কিন্তু বৃটেন তখন বাড়িতে ছিল না। এক পর্যায়ে আমি ঘর থেকে বেড়িয়ে আসলে সে আমার সাথে তর্কাতর্কি করে। তর্কাতর্কির এক পর্যায়ে বাতেন তার হাতে থাকা বাটাম দিয়ে বাড়ির বারান্দায় থাকা আসবাবপত্র ও চেয়ার-টেবিল, ফুলের টব ভাঙচুর করে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেই। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামী বাতেন আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ব‍্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন দাবি করেন, বৃটেন আমার রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধু। ওর বাবা আমাদের প্রবীণ নেতা এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি  তাকে ভীষণ শ্রদ্ধা করি। বৃটেন রেষ্টুরেন্টের ভবন নির্মাণ করার জন্য আমার জায়গাসহ চারদিক থেকে ঘিরে কাজ করছে।   প্রায় ৪ মাস পর আজ নিজের অফিসটি দেখতে গিয়ে পেছনে গিয়ে দেখি বৃটেন আমার দুই শতাংশ জায়গার পাশ দিয়ে অনেকটা দখল করে ফেলেছে এবং আমার অফিস ঘরের চালার উপর দিয়ে লম্বা লম্বা রড বের করে রেখেছে। বিষয়টি বৃটেনকে বললে তর্ক-বিতর্ক হতে পারে ভেবে মুরুব্বি হিসেবে ওর বাবা-,মা'কে জানাতে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। তাদের সাথে অল্প সময়ের মধ্যে কথা বলে আমি সেখান থেকে চুপচাপ চলে আসি। পথে এলাকার অনেকের সাথে দেখা এবং কথাও হয়। পরে জানতে পারলাম বৃটেনের বাবা আমার বিরুদ্ধে থানায় গিয়ে হামলা, ভাঙচুর ও হুমকি ধামকি দেয়ার একটা অভিযোগ দিয়েছে । এটা সম্পূর্ণ  মিথ্যা ও সাজানো নাটক ও অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওদের বাড়িতে থাকা সিসি ক্যামেরা যাচাই করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।  এ প্রসঙ্গে  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত‍্যতা যাচাইবাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর