নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি ।

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি ।

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি ।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা জিয়া সরদার নামের ব্যাক্তি জামায়াতে ইসলামীর কেউ নন বলে দাবি করেছে স্হানীয় জামায়াত।

তাকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু হানিফ খান প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমীর মোঃ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সরদার দৌলতদিয়া বাজারের মধ্যে রেলওয়ের জায়গায় ঘর তোলেন বলে অভিযোগ ওঠে। এরপর তাকে দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। কিন্তু জিয়া উক্ত পদের নেতা নন। তবে ইতিপূর্বে তার নাম ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছিল।যা অনুমোদন পায়নি। এমতাবস্থায় তার ওই পদের নেতা পরিচয় দেয়া অন্যায় ও ভিত্তিহীন।

বাজারের মধ্যে জনগুরুত্বপূর্ণ জায়গায় রাতের আধারে তার ঘর নির্মান করাকে আমরা নিন্দা জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অনৈতিক কর্মকর্তাকে সমর্থন করে না। ভিডিওতে উল্লেখিত ব্যাক্তি জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তার কর্মকান্ডের দায়ভার জামায়াত ইসলামীর নেয়ার প্রশ্নই ওঠে না।

এ সময় আরো বলা হয়, জামায়াতে ইসলামীর হাজার হাজার সমর্থক থাকতে পারে। তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো কিছু প্রচারের আগে আমরা সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা।

আরও খবর