নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অসহায় আট শত পরিবারের ঈদের হাসি ফুটিয়েছে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন

অসহায় আট শত পরিবারের ঈদের হাসি ফুটিয়েছে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ) ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত ৮'শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সেলিম শেখ প্রমূখ। বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি। এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে।
আরও খবর