নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাত্রী পারাপারের জন্য ব্যাপক প্রস্তুতি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাত্রী পারাপারের জন্য ব্যাপক প্রস্তুতি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে নির্বিঘ্ন পারাপারের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ জন্য নৌরু‌টে ১৭টি ফে‌রি ও ২০টি লঞ্চ এবং ৩টি ঘাটের (৩, ৪ ও ৭ নং ) ৮টি পকেট প্রস্তুত রাখা হয়েছে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে টার্মিনালে কয়েকটি বাড়তি বাস কাউন্টার বসানো হবে। প্রত্যেকটি বাস কাউন্টার ও ঘাটের বিশেষ পয়েন্টগুলোতে বড় ব্যানারে ভাড়ার তালিকা টানিয়ে দিতে হবে। প্রতিটি বাস সহ অন্যান্য যানবাহনের ফিটনেস ঠিক রাখতে হবে। বাসের গায়ে যে রুটে চলাচল করবে তার স্টিকার লাগাতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স ও মোবাইল কোর্ট সার্বক্ষণিক কাজ করবে। চুরি ছিনতাই রোধে পর্যাপ্ত লাইটিং, বিশ্রামাগার ও টয়লেট প্রস্তুত করা হচ্ছে। রবিবার (২৩ মার্চ) দুপুর ২ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সমন্বয় সভায় উপরোক্ত সিদ্ধান্তগুলো নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) মো. নাহিদুর রহমান। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন পারাপারে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করছি। লঞ্চ,বাস কিংবা অন্য যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ে তারা বাস কাউন্টার বন্ধসহ অন্যান্যদের শাস্তির আওতায় আনা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সেলিম শেখ, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ জুয়েল সহ ট্রাফিক ইন্সপেক্টর বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা প্রমূখ।
আরও খবর