নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে ইসরাইল কর্তৃক নিরীহ রোজাদার ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে ইসরাইল কর্তৃক নিরীহ রোজাদার ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজবাড়ীর গোয়ালন্দে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর গোয়ালন্দ উপজেলার সকল তৌহিদী জনতার ব্যানারের আয়োজনে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ বাজার বড় মসজিদের খতিব ও হাফেজ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মুফতি আজম আহম্মেদ, খতিব মুফতি আঃ লতিফ, খতিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা আব্বাস আলী মোল্লা, হাফেজ শরিফুল ইসলাম সহ কয়েক'শ মুসুল্লি। বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়, পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন। বক্তারা তাদের বক্তব্য বলেন, ইহুদি ইসরাইল পবিত্র মাহে রমজানের দিনে নিরীহ ফিলিস্তিনে বসবাসরত আমাদের মা, ভাই, বোনের উপর হামলা চালাচ্ছে। এমন বর্বরিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৌহিদী জনতা দখলদার ইসরাইলের উপর যুদ্ধ ঘোষণা করছি। আমরা আমাদের কাছে যা আছে তা নিয়েই প্রয়োজনে যুদ্ধ করবো। তারা তাদের বক্তব্যে আরও বলেন, যুদ্ধ করার জন‍্য আমাদের দেশের সরকার প্রয়োজনে আমাদের জন‍্য যুদ্ধ করার সরঞ্জাম ও প্রলিক্ষণের ব‍্যবস্থা করবেন।
আরও খবর