নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বস্তার গায়ে লেখা 'শেখ হাসিনা'র নাম মুছে বিতরণ করা হচ্ছে খাদ্য গুদামের চাল।



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্য গুদাম হতে বের হওয়া প্রতিটি চালের বস্তায় লেখা 'শেখ হাসিনা'র নাম কালো কালি দিয়ে মুছে বিতরন করা হচ্ছে।

বস্তাগুলোর গায়ে আগে থেকেই লেখা রয়েছে বিতর্কিত স্লোগান "শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ "। বস্তার গায়ে এ ধরনের লেখাযুক্ত চাল বিতরন নিয়ে বিভিন্ন স্হানে বিতর্কের জেরে গুদাম কতৃপক্ষ এমন কাজ করছেন বলে জানিয়েছে।

সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ খাদ্য গুদাম হতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক এবং ডিলারদের অনুকূলে শতশত বস্তা চাল ট্রাক ও নসিমন যোগে বিতরন করা হচ্ছে।  এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ মুরাদ আলী কর্মীদের মাধ্যমে প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান হতে 'শেখ হাসিনা' শব্দটি কালো কালি দিয়ে মুছে তারপর যানবাহনে তুলে দিচ্ছেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ডিলারদের সেখানে উপস্হিত থাকতে দেখা যায়।

আলাপকালে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুরাদ আলী বলেন, দেশের বিভিন্ন স্হানে এ বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে তারা  খুব সচেতন ভাবে এ কাজটি করছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ জানান, গত শনিবার ও রবিবার দুইদিন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্হ্যদের মধ্যে ১৫ টাকা কেজি দরের ১৮২.৭৬০ মেট্রিক টন এবং জেলেদের মৎস্য ভিজিএফের  ১০১.৬০০ টন চাল চেয়ারম্যান, প্রশাসক ও ডিলারদের ডিও লেটারের অনুকূলে বিতরন করা হয়েছে।

মঙ্গলবার হতে বিতরণ করা হবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২৩. ৫৬০ টন সাধারণ ভিজিএফ'র (ত্রান) চাল। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ৩০ কেজির প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান হতে "শেখ হাসিনার" নামটি আমরা মুছে দিচ্ছি।  তারপরও শতশত বস্তার মধ্যে দু'এক বস্তায় ভূলক্রমে নাম থেকে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আরও খবর