নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন।

রাজবাড়ীর গোয়ালন্দ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন।




রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক (বর্তমানে কম্পিউটার) মোঃ আসলামুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এনে মানববন্ধন করেছে ছাত্রীরা। পরে পুলিশ এসে ধরে নিয়ে গিয়ে পরিবেশ শান্ত করেন।


বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল দশটায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন করে। এসময় কয়েকশত ছাত্র ছাত্রী মানববন্ধনে অংশ গ্রহণ করে এবং তার বিরুদ্ধে বিচার চেয়ে শ্লোগান দেয়। পরে ছাত্রীরা তাকে উত্তম মাধ্যম দেন লাইব্রেরিতে।এর আগে গতকাল বুধবার তারা গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়। 


অভিযুক্ত মোঃ আসলামুজ্জামানের বাড়ি সাতক্ষীরা। এর আগে ২০১৮ সালে ৩০ মার্চ বিভিন্ন জাতীয় পত্রিকায় তার খবর প্রকাশিত হয় যে ৩২ (বত্রিশ) মাস অনুপস্থিত থেকে বেতন ভাতা তুলে নেন সরকারি স্কুলের শিক্ষক। 


দশম শ্রেণির ছাত্রী তানহা বলেন, তিনি আমাদের মারার জন্য কোন লাঠি বা বেত ব্যাবহার করেন না। তিনি হাত দিয়ে মারেন এবং গায়ে বাজে ভাবে স্পর্শ করেন তাছাড়া তিনি তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন। 

অষ্টম শ্রনীর হেনা নামে আরেক ছাত্রী বলেন তিনি শরীরে বাজে স্পর্শ করা ছাড়াও সব সময় হুমকি ধামকি দেন। তার কাছে প্রাইভেট না পড়লে নাম্বার দেওয়া হবে না এবং পরীক্ষায় ফেল করানো হবে বলে ধমক দিতেন। 


এসময় অন্যান্য শিক্ষার্থীরা জানান, শিক্ষক আসলামুজ্জামান শিক্ষার্থীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন। না পড়লে শিক্ষার্থীদের সঙ্গে নানারকম দুর্ব্যবহার করেন। এছাড়া তার চরিত্রগত সমস্যা রয়েছে এবং তিনি স্কুল ভবনের তিন তলায় বসেই নেশা করেন।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গতকাল তার বিরুদ্ধে ছাত্রীরা লিখিত অভিযোগ দিয়েছে এবং আজকের মানববন্ধন বিষয়ে শিক্ষা বোর্ডে কথা বলা হয়েছে তাকে বদলির বিষয়ে। আশাকরি খুব শীঘ্রই তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে উর্ধ্বতন কতৃপক্ষ। 

আরও খবর