নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে এক বাগার মাছ ৩৫ হাজার টাকা।

গোয়ালন্দে এক বাগার মাছ ৩৫ হাজার টাকা।


রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাগাইড় মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে লালু মন্ডল পাড়া এলাকায় পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় কয়েকজন জেলে জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে লালু মন্ডল পাড়া এলাকায় পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ৭টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় এক বাগাইড় মাছ ধরা পড়েছে। তাৎক্ষণিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট বাজার রওশন মোল্লার আড়ত ঘরে। এ সময় প্রকাশ্য নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।


দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের মালিক মোঃ শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে ছুটে যান। এ সময় রওশন মোল্লার আড়ত ঘরে বড় একটি বাগাইড় মাছ দেখতে পান। বাগাইড়টি ওজন প্রায় ২৯ কেজি। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন। শাহজাহান শেখ আরো বলেন, বাগাইড় মাছটি কিনে তিনি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখেছেন। বিক্রির জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ হলেই তিনি বিক্রি করে দিবেন। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব বলেন, বাগাইড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে জানা মতে বাগাইড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

আরও খবর