জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও মানববন্ধন।

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও মানববন্ধন। সন্ত্রাস, লুটপাট এবং জেলেদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে দৌলতদিয়া মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে দৌলতদিয়া মাছবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কয়েক শতাধিক মৎস্য জেলে ও ব্যবসায়ীর উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া বাজার মৎস্য আড়ৎদারদের সভাপতি মো. মোহন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মৎস্য জেলেদের কেন্দ্রীয় সদস্য আসলাম মোল্লা, দৌলতদিয়া মৎস্য আড়ৎদারদের সাধারণ সম্পাদক মো. আনো খাঁ, মৎস্য আড়ৎদার রেজাউল, উপজেলা মৎস্য জেলেদের সভাপতি মো. ইছাক সরদার, সাধারণ সম্পাদক মো. অসেল বেপারী, মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোহাম্মদসহ পদ্মা নদীর অসংখ্য মৎস্যজেলে। বক্তারা বলেন, "আমরা ১ শত টাকায় ১ টাকা খাজনা দেব, এর বেশি দেব না। নতুন ইজারাদার দেওয়ান ফরিদের লোকজন জোরপূর্বক শতকরা ৫ টাকা আদায় করছে। এই অত্যাচার আমরা আর সহ্য করব না। আমরা এই বাজারে আর মাছ আনবো না, পাটুরিয়া বাজারে চলে যাবো। আমাদের স্পষ্ট দাবি—১ শত টাকায় ১ টাকার বেশি খাজনা দেব না।"
আরও খবর