নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাংনীতে গলায় ফাঁস দিয়ে সৌদি ফেরত রফিকুলের আত্মহত্যা।

মেহেরপুরের গাংনীতে রফিকুল ইসলাম (৪০) নামের সৌদি ফেরত এক ব্যাক্তির গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তার স্ত্রী সালমা খাতুনের ধারণা। কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা সম্ভব হয়নি। রফিকুল ইসলাম উপজেলার কাষ্টদহ গ্রামের বিলপাড়ার ইদু বক্স মালিথার ছেলে।

গাংনী থানা পুলিশের এসআই আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রাম্য ডাক্তার শহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ৪ বছর আগে বাড়িতে ফিরে এসে মুদিখানা দোকান দেন। তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ইতোমধ্যে তার হার্টে চারটি রিং পরানো হয়েছে। গত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরে যায় সে। সকালে তার স্ত্রী সালমা খাতুনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে তার স্বামীকে সয়নকক্ষে ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেওয়া অবস্থায়  ঝুলতে দেখেন। স্থানীয়রা ফ্যানের সাথে পেঁচানো নাইলনের রশি কেটে তাকে নীচে নামায়। স্থানীয় ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। একই কথা জানিয়েছেন কষ্টদহ গ্রামের মৎস্যজীবী আক্কাস আলী।

সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এস আই আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে