মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার সময় গাংনী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে হাত ধোয়া দিবস পালিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপির বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভা যাত্রা বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পনুরায় সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, যুব উন্নয়ন কর্মকর্তা বশির আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
৪২৯ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৬২৫ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
৬৩৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৩৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৪১ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৪১ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৪১ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৬৭ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে