নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বৈশাখী মেলায় প্রাণ ফিরে পেল গলাচিপাবাসী

পটুয়াখালীর গলাচিপায় বৈশাখী মেলা আয়োজনে প্রাণ ফিরে পেল বিনোদনহীন এলাকাবাসীর মনে। এ উপজেলায় শিশুদের জন্য নেই কোন শিশু পার্ক, তেমনি পুরুষ ও মা- বোনদের অবকাশ যাপনের জন্য নেই কোন ব্যবস্থা। তাই বাংলা নববর্ষ আগমন উপলক্ষে বৈশাখী মেলায় সার্কাস, শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, মহিলাদের জন্য আকর্ষণীয় প্রসাধনী, সব শ্রেণির মানুষের জন্য বিভিন্ন ধরনের উন্নতমানের খাবার ও ২০ টাকায় প্রবেশ টিকিট ক্রয়ের মাধ্যমে প্রতিদিন ৫১টি আকর্ষণীয় পুরস্কার এর ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সে কারণে গ্রাম থেকে আগত শিশু, নারী, ও পুরুষের আগমনে মেলা মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। 

মেলা মাঠে আগত কলাগাছিয়া থেকে তার স্বামী সন্তানদের নিয়ে আসা মাহিনুর বেগম জানান, দীর্ঘদিন ধরে গলাচিপাতে কোন সার্কাস হয়নি তাই পরিবারের সবাইকে নিয়ে সার্কাস দেখতে এসেছি এবং ছেলে- মেয়েদের বিভিন্ন বিনোদন কেন্দ্রের আনন্দ উপভোগ করলাম, খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন হোক এটা আমরা চাই। 

তেমনি পানপট্টি থেকে আগত জরিনা বেগম জানান, ছেলে-মেয়েদের নিয়ে মেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র উপভোগ করলাম এর পাশাপাশি দীর্ঘদিন পর সার্কাস দেখলাম খুব ভালো লাগছে। এছাড়া ২০ টাকার প্রবেশ টিকিট এর মাধ্যমে আমাদের পানপট্টিতে মটরসাইকেল পেয়েছে তাই আশা রাখি আমিও মটরসাইকেল পাবো। 

মেলা আয়োজনে এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিরোধ লক্ষ্য করা যায়নি। বরং তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে পহেলা বৈশাখে দীর্ঘ কয়েক যুগ ধরে গলাচিপায় মেলার আয়োজন ঐতিয্যের ধারক হিসেব প্রচলিত।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে