নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখাালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী সানিয়াকে (১০) ধর্ষণ ও হত্যার অভিযোগ আটক ১

পটুয়াখাালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী সানিয়াকে (১০) ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে একই বাড়ির হাসান বিশ্বাস (২২) এর উপর অভিযোগ তুলেছেন সানিয়ার মা সাহিদা ও তার পরিবার। এ ঘটনায় মঙ্গলবার শেষ বেলায় হাসান বিশ্বাসকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনা ঘটিয়েছে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে সোমবার । এ ঘটনায় সোনিয়ার বাবা হাসান বিশ্বাসকে অভিযুক্ত করে গলাচিপা থানায় বুধবার একটি ৩০২/ ৩৪ ধারায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে মো: মফিজুল বিশ্বাস এর স্ত্রী সোমবার সকালে তার দুই কন্যা নিয়ে মরিচ তুলতে নিজ ক্ষেতে যান। সকালে বড় মেয়ে সাদিয়া (১৫) স্কুলে যায়। আর সানিয়া খাবারের উদ্দেশ্যে বাড়ী আসে । বাড়ীতে সানিয়াকে একা পেয়ে হাসান বিশ্বাস প্রথমে ধর্ষণ করে পরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সানিয়াকে হত্যা করে। এক ঘন্টা পর সানিয়ার মা সাহিদা বেগম খেত থেকে বাড়ীতে এলে ঘরের আড়ার সাথে সানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় হাসান বাড়ীতে অবস্থান করছিল না। এ সময় হাসানের মা মাসুদা বেগম বার বার বলে সানিয়া মেয়ে মানুষ ময়না তদন্ত করা লাগবে না এতে আত্মায় শান্তি পাবে না । এতে হাসানের পরিবারের প্রতি সন্দেহ ঘনিভূত হলে বাদীর বড় ভাই জহিরুল ইসলাম গলাচিপা থানায় বিষয়টি অবহিত করেন। সোমবার লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার হাসান বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরতে গেলে সানিয়ার চাচা জহিরুল ইসলাম ট্রলার যোগে হাসানকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে গলাচিপা থানার তদন্ত অফিসার এস আই আ: রহমান জানান, ময়না তদন্ত ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না তবে এ ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে । আগামী কাল বৃহস্পতিবার ১০দিনের রিমান্ড চাওয়া হবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে