নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় একই দিনে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পটুয়াখালীর গলাচিপায় একই দিনে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬ এপ্রিল ২০২৪ তারিখ উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়চত্রা গ্রামের মাহতাব মৃধার ছেলে তাওরিন আহমেদ (২০) পরিবারের সাথে অভিমান করে ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গলাচিপার রতনদি তালতলী ইউনিয়নের মানিক চাঁদ গ্রামের নিজাম প্যাদার ৮'ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে মীম বিকেল ৪ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গজালিয়া ইউনিয়নের উত্তর হরিদেবপুর গ্রামের আলী আহমেদের পুত্র হারুন অর রশিদ( ৪৮) আনুমানিক দুপুর ৩ টার সময় বাড়ির পাশের খালে পানি আনতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে স্টক করে পানিতে পড়ে তার মৃত্যু হয়। আমখোলা ইউনিয়নের সুহরী ব্রিজের কাছে আনু গাজী (৭৫) আনুমানিক রাত ৯ টার সময় রাস্তা পার হওয়ার সময় তরমুজ ভর্তি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার শাহেদুর রহমান কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গাবালী উপজেলার ১৯ নং কাছিয়া বুনিয়ার দুধা মৃধার স্ত্রী মাকসুদা বেগম ( ৫০ ) নিজ বাড়িতে বিকেলে আনুৃমানিক ৩ টার দিকে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। 


একই দিনে বিভিন্ন ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন, এ মৃত্যুর ঘটনায় ভিন্ন ভিন্ন মামলা হয়েছে। ৫ জনের মধ্যে ৩ জনের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২ জনের লাশ পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে