নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গলাচিপা হাসপাতালের লেবার ওয়ার্ডে ঘুমাতে না দেয়ায় নার্সের ওপর হামলা।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনকে লেবার ওয়ার্ডের ভিতর রাতে ঘুমাতে না দেওয়ায় পপি আক্তার নামের এক নার্সকে মারধোর করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে। এসময় ডেলিভারি রোগীসহ অন্য ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেক রোগী অসুস্থ হয়ে পরেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। হামলা ও লাঞ্ছিত হওয়ার পর গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অপরদিকে মারধোরের ঘটনার পর অন্যান্য রোগীর সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। হামলার ঘটনায় আইনীগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্বাস্থ্য কপ্লেক্সের সূত্রে জানা গেছে। হামলার পর অভিযুক্ত সালমা হাপাতালে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। কিন্তু কোন পত্রিকার নাম বলতে পারেননি  বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সূত্র জানায়, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার গভীর রাতে ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনৈক সালমা নামের এক নারী তার ছেলে লিমন ও ভাইয়ের ছেলে ফরহাদ মারামারি করে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে আসে। দায়িত্বরত চিকিৎসক লিমন ও ফরহাদকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। হাসপাতালে ভর্তির পর গভীর রাতে রোগীর সাথে আসা সালমা ঘুমানোর জায়গা খুঁজতে থাকে। এক পর্যায়ে গইনিী বিভাগের লেবার ওয়ার্ডে রোগী থাকা অবস্থায়  ভিতর ঘুমাতে গেলে দায়িত্বরত নার্স পপি আক্তার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতÐা হয়। এক পর্যায়ে সালমা ক্ষিপ্ত হয়ে নার্স পপি আক্তারকে এলোপাথাড়ি কিল ঘুষি দিয়ে আহত করে। ডাকচিৎকার শুনে অন্য রোগীরা নার্সকে উদ্ধার করে নিয়ে যায়। পরে গলাচিপা থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে।

এ বিষয় জানার জন্য চেষ্টা করা হলে অভিযুক্ত সালমাকে খুঁজে পাওয়া যায়নি। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রতনদী তালতলী ইউনিয়নের মো. ডিপটি বলেন, ঘটনার সময় আমি কাছাকাছি ছিলাম।  আমার ছেলের ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালে আছি। ওই মহিলা (সালামকে) গাইনি ওয়ার্ডে যেখানে ডেলিভারি হয় সেখানে ঘুমাতে না দেওয়ায় নার্সকে গালাগালি করে। এক পর্যায় চুলের মুঠি ধরে কিল ঘুষি দেয়। আমরা নার্সকে উদ্ধার করি। 

এ বিষয় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পানা কর্তকর্তা ডাক্তার মো. মেহবাহ উদ্দিন বলেন, বিষয়টি শোনার পর উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে। আহত নার্সকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে