নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের অধীনে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান

গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের অধীনে নির্বাচিত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম। বুধবার সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেন। 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মু. শাহ আলম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির, থানা অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রতিষ্ঠিত গলাচিপা স্কিল ল্যাবের গঠনতন্ত্র উন্মোচন ও দুই দিন ব্যপী অনুষ্ঠিত প্রোগ্রামিং কর্মশালা অংশ নেয়া উপজেলার বাছাইকৃত ৭০ জন শিক্ষার্থীকে সনদ ও দক্ষতা উন্নয়ন মূলক বই উপহার দেয়া হয়।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে