নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকায় ভোট দিলে হবে গলাচিপা ও দশমিনার উন্নয়ন।

 পটুয়াখালীর গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে-বললেন এস.এম শাহজাদা। গলাচিপা-দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে পৌর শহরে বর্তমান সরকারের আমলে ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, ভেরিবাঁধ নির্মান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, মন্দির, কবরস্থান উন্নয়নে কাজ চলছে।


গ্রামের প্রতিটি প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের যে পরিমান উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের সময়ে হয় নি। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয় এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস.এম শাহজাদা।


গলাচিপায় রামনাবাদ নদীর উপর ব্রিজ এর কার্যক্রম চলমান এবং নৌকা বিজয়ী হলে ব্রিজের কাজ অচিরেই শুরু হবে ইনশাআল্লাহ। গলাচিপায় আমরা শতভাগ ভাতার আওতায় এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এই উন্নয়নকে আপনারাই পারেন বেগবান করতে।


তাই নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্নকে বজায় রাখবেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপার চরকাজল ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। পরে বিকেলে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চিকনিকান্দী ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারমান ত্যাগী নেতা সাজ্জাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ কুমার বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান বিশ্বজিৎ রায় সহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে