নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালী - ৩ আসনে মনোনয়ন দাখিল করেছেন আ. লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা -দশমিনা) আসনে  দ্বিতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার ২৯ নভেম্বর দুপুরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: মহিউদ্দিন আল হেলালের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হারণ অর রশীদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: সালমা ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, হাজী মো: মুজিবুর রহমান, সহ সভাপতি  মো: রেজাউল করিম হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটা উচ্ছ্বসিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে যোগ দেন সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। নমিনেশন পেয়ে নেতাকর্মীদের নিয়ে প্রথমে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শ্রদ্ধ টুংগীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে কবর জিয়ারত শেষে গলাচিপায় আসেন। এসময় গলাচিপা ফেরিঘাটে তাকে স্থানীয় হাজারো জনতা শুভেচ্ছা জানায়। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান গন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগসহ সহোযোগি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর মঞ্চের শান্তি সমাবেশে তিনি যোগ দেয়ার আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে