নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

জামালপুরের বকশীগঞ্জের প্রতীত যশা সৎ নির্ভীক সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রেসক্লাব গলাচিপা ও সকল গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সম্মুখে শনিবার বেলা ১১টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাব সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সংকর লাল দাস, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, সমকাল পত্রিকার সাংবাদিক কাওছার আহমেদ, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক সাইমুন রহমান এলিট,গণমাধ্যম কর্মী রিপন বিশ্বাস, মোঃ হাফিজ, মাজহারুল ইসলাম মলি, মিঠুন পাল,শিশির হাওলাদার, ফরহাদ হোসেন বাবু,মো: ফিরোজ মাহমুদ  সহ বিভিন্ন গন মাধ্যম কর্মীরা।এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা, সুধি সমাজ, এই মানববন্ধনে অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন গত ১৪ জুন রাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম  পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় ১৬ জুন মারা যান। এই হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের মূল হোতা সহ সকলকে অতিবিলম্ভে আইনের আওতায় এনে সকল অপরাধীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে