নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অসহায় মানুষের পাশে 'গফরগাঁও মানব সেবা সংঘ'

◾রোমান মিয়া: ১৬ জুন ( রবিবার ) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন 'মানব সেবা সংঘ'র উদ্যোগে পবিত্র ঈদুল আজহার উপলক্ষ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। 


সংগঠনটির উদ্যোগে একশত জন দুস্থ, এতিম ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনটির অগ্রসরতা ব্যাপক ও বিস্তৃত। বিভিন্ন সময়ে জনসচেতনতা ও সামাজিক উন্নয়ন, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, গণশিক্ষা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা সহ লাইব্রেরি স্হাপনের মাধ্যমে সামাজিক ও মানবিক উন্নয়নে "গফরগাঁও মানবসেবা সংঘ" সচেষ্ট হয়ে কাজ করে যাচ্ছে। 


ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সদস্য মোঃ নাদির হোসাইন দেশচিত্রকে বলেন, তরুণ প্রজন্মের মাধ্যমে মানবিকতার চর্চার মধ্য দিয়ে মনুষ্যত্বের আসল রূপ জাগ্রত হবে। একতা ও সহযোগিতায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে; হৃদয়ে আসবে প্রশান্তি। তৃপ্তির হাসি নিয়ে শুকরিয়া হবে সৃষ্টিকর্তার প্রতি। সেই দৃষ্টিকোণ থেকে সুন্দর ও সুখময় সমাজ গঠনে গফরগাঁও মানবসেবা সংঘ সর্বদা অগ্রগামী।


আরেক সদস্য আলতাফ হোসাইন বলেন, পৃথিবীর সকল মানুষই যেন ঈদের আনন্দ ও চেতনা বুকে ধারণ করে জীবন যাপন করতে পারে এবং একটি মানবিক পৃথিবী গঠন করার লক্ষ্যে নিয়ে আমাদের এই আয়োজন। যেখানে মুখ্য ভূমিকায় থাকবে প্রাণের স্বেচ্ছাসেবী সংগঠন"গফরগাঁও মানবসেবা সংঘ"। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন করে মানুষের পাশে দাঁড়াতে চাই। 


আজকের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোহেল রানা, আলতাফ হোসাইন, সুমন মিয়া, রাকিব হোসেন, মোঃ মামুন মৃধা, মোঃসৌরভ, আমান মিয়া, মাসুদ মিয়া, রিদয়, নাজমুলসহ প্রমুখ।


উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ১২'ই এপ্রিল মাত্র ত্রিশ জন সদস্যকে নিয়ে যাত্রা শুরু হয়, "গফরগাঁও মানব সেবা সংঘ"- সংগঠনটি আত্মপ্রকাশ করে। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত ৬ নং রাওনা ইউনিয়নের লাউতৈল গ্রামকে কেন্দ্র করে কিছু সচেতন যুব সমাজের তত্ত্বাবধানে গড়ে উঠেছে "গফরগাঁও মানব সেবা সংঘ"।যা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজ উন্নয়নে কাজে নিয়োজিত থাকবে।


আরও খবর