নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফয়সালা হবে রাজপথেই- ব্যারিস্টার মীর হেলাল


০৫ এপ্রিল ২০২৩,বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে লেখা ও বলার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে সরকার। মুখ খুললেই মামলা আর গ্রেফতার, এটাই আওয়ামী লীগের শেষ ভরসা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি কামনায় দোয়া মাহফিলে মঙ্গলবার সন্ধ্যায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ মনস্থির করে ফেলেছে। সরকারের বিরুদ্ধে বিএনপির যে আন্দোলন শুরু হয়েছে, সেটার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে। এখন কীভাবে সরকারের পতন হবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়সালা হবে রাজপথে। ফয়সালা হতে হবে রাস্তায়। নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। হাটহাজারী পৌরসভার আলমগীর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও জেলার সদস্য জাকের হোসেন। বিএনপি নেতা গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলার আহবায়ক নূর মোহাম্মদ, উত্তর জেলার যুগ্ম আহবায়ক নুরুল আমিন, জেলার সদস্য মো. ইউনুস বক্তব্য দেন।


আরও খবর