নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল


৫ আগষ্ট স্বৈরাচার পতনের দিনে আওয়ামী পুলিশ লীগের গুলিতে আহত মেখলের সূর্য সন্তান সিয়ামের হাতে দেশনায়ক তারেক রহমানের সহায়তা পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডস্থ বুদাগাজী বাড়ির সিয়ামের ঘরে গিয়ে এ সহায়তা পৌঁছে দেন তিনি।


এসময় মীর হেলাল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পাশে দেশনায়ক তারেক রহমান সবসময় আছেন এবং থাকবেন। এছাড়াও বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিএনপি’র যেসকল নেতাকর্মী গুম,খুন হয়েছে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে থাকবেন। একটি মহল আন্দোলনের সফলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। গণতান্ত্রিক সরকার গঠন হ‌ওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেয়ার অপচেষ্টা করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীঐক্যবদ্ধ আছে। ধৈর্য্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।


এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’ যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি আহবায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব অহিদুল আলম অহিদু,পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এম,এ শুক্কুর মেম্বার, মেখল বিএনপি সভাপতি ইসমাঈল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক জি,এম, সাইফুল সহ প্রমুখ।

Tag
আরও খবর