নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হলেন উর্মি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের উর্মি আক্তার ভূইয়া। সম্প্রতি রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ২৬০ জন বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া উর্মি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন ভূইয়ার চাচাতো ভাই সাইফুল ইসলাম ভূইয়ার কন্যা। তিনি দুলালপুর এস এম এন্ড কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে সাহেবাবাদ ডিগ্রি কলেজের বিএসএস ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।


দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত উর্মি এর আগে হাতিরঝিল থানা ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের রাজনীতি করে আসছেন। ছাত্রদলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা এ নেত্রী ২৮ শে অক্টোবরের পর হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে করতে গিয়ে গ্রেফতার হয়ে ৪৭দিন জেল খেটেছেন।


সংগঠনটির ত্যাগী নেত্রী হিসেবে পরিচিত উর্মি আক্তার ভূইয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Tag
আরও খবর