নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৯৫ শতাংশ জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছেন: ব্যারিস্টার মীর হেলাল


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজায় জিয়া পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটি, আন্তর্জাতিক  সম্পর্ক বিষয়ক কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, 'এ দেশের মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা রেখে ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে না গিয়ে পরিবারকে সময় দিয়েছে।'


তিনি বলেন, 'বিএনপির আন্দোলনে কোনো প্রকার সহিংসতা না থাকা সত্ত্বেও মহাসচিব মির্জা ফখরুলসহ হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করেছে ফ্যাসিবাদী সরকার৷ জেল-জুলুম করে আন্দোলন থামানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই ডামি নির্বাচনে পরাজিত সরকার বিদায় নেবে। দেশের জনগণ ও গনতান্ত্রিক সকল দল বিএনপির সঙ্গে আছে৷ বিদেশের মাটিতেও জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ হতে হবে৷'


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ডামি নির্বাচন প্রত্যাখ্যান শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ আমিরাত শাখার আহ্বায়ক মুস্তাফা মাহমুদ। 


সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ'র  সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন তিনি বলেন, 'সময় এসেছে বন্ধু ও শত্রু চেনার৷ যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ছে, যারা সীমান্তে আমাদের মানুষ মারে, যারা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পছন্দের দলকে ক্ষমতায় বসায় সেই প্রতিবেশী দেশই আমাদের আসল শত্রু৷ ঐক্যবদ্ধ হয়ে এই শত্রু দেশের আগ্রাসন রোধ করতে হবে। আমাদের প্রধান কাজই হওয়া উচিৎ ষড়যন্ত্র রুখে দেওয়া।'


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আমিরাত বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান। ইউএই সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনাম।  শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহে আলম।  আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর রহমান। জিয়াপরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম টিপু। জিয়া পরিষদের উপদেষ্টা শাহাদাৎ হোসেন সুমন। ইউএই বিএনপির সদস্য যথাক্রমে শামসুন্নাহার স্বপ্না , ফরিদ আহমেদ শাহিন, বাবু নীল রতন দাশ, নাছির উদ্দীন চৌধুরী। দুবাই বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুল হক মঞ্জু, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরণ, মুছাফফা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন ,আজমান বিএনপির সাধারণ সম্পাদক সজিব খান,দুবাই বিএনপির সদস্য হুমায়ুন কবির সুমন,যুবদল নেতা আহাদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন জিয়া পরিষদ যুগ্ম আহবায়ক ওসমান গণি, আনোয়ার আলী, ইউনুস, ইঞ্জিনিয়ার তারেক, নজরুল ইসলাম ,শাহেদ ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

Tag
আরও খবর