০৯ ডিসেম্বর’২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ০২.০০ ঘটিকা হতে বিকাল ০৪.৩০ ঘটিকা পর্যন্ত নাজিরহাট বাজার ও বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মোজাম্মেল হক চৌধুরী
এই সময় নাজিরহাট বাজারে পেয়াজ মজুদ রেখে ক্রয় মূলের দ্বিগুন দামে বিক্রয় করার অপরাধে জনাব সাহাব উদ্দিন ও জনাব রাশেদুল আলম নামীয় ০২(দুই) জন পাইকারী পেয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নাজিরহাট বাজার ও বিবিরহাট বাজারের কয়েকজন খুচরা ব্যবসায়ীকে বেশী মূল্যে পেয়াজ বিক্রয় ও মূল্য তালিকা না থাকার কারণে একই আইনে জরিমানা করা হয়। মোট সাতজন ব্যবসায়ীকে সর্বমোট ১,৫৩,০০০/- (এক লক্ষ তেপ্পান্ন হাজার ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
৭ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯৪ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
২০৭ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৩২২ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪২৬ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে