নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফটিকছড়িতে ক্লিনিকে প্রসুতির মৃত্যু : প্রশাসনের তদন্ত কমিটি গঠন

ফটিকছড়ি সদর বিবিরহাটে সেবা ক্লিনিক ও ল্যাব ইনের বিরুদ্ধে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগে  তদন্ত কমিটি গঠন করেছে  প্রশাসন।


বৃহস্পতিবার (৬ জুলাই)  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।


৩ সদস্যের  তদন্ত কমিটিতে আহবায়ক করা হযেছে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানিকে।  সদস্য করা হয়েছে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম এবং ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ারকে।


কমিটিকে আগামী ( ৭) কর্ম দিবসের মধ্যে  তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


জানতে চাইলে বিষয়টি স্বীকার করে কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।   দ্রুত কমিটি গঠনে এমপি  মহোদয়ের অবদান রয়েছে। আগামী রবিবার প্রথম কার্যদিবস থেকে কমিটির কার্যক্রম শুরু হবে। 


উল্লেখ্য গত  ৪ জুলাই  জানাতুল মাওয়া  নামে এক মহিলাকে  সন্তান ডেলিভারী  করানোর জন্য  বিবিরহাটের সেবা ক্লিনিকে ভর্তি করা হয়।

সেখানে  এনেস্থিসিয়ার জন্য  দুইটি ইনজেকশন পুশ করে সংশ্লিষ্ট চিকিৎসক।

পরে ঐ মহিলা মৃত্যুবরণ করলে স্বজনরা  ভূল চিকিৎসার অভিযোগ তোলেন। 


পরে উত্তেজিত জনতা ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরদিন অভিযান চালিয়ে  ক্লিনিকটির অনুমোন না সীলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

Tag
আরও খবর