নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁওতে গৃহবধু হত্যা মামলার আসামী আবু তাহের গ্রেফতার



কক্সবাজারের ঈদগাঁওর আলোচিত ও চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী স্বামী আবু তাহের (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।


৭ এপ্রিল সন্ধ্যায় রামুর চাকমারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের দায়িত্বশীল একটি সূত্র।


গ্রেফতারকৃত আসামী আবু তাহের ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার মীর আহমদের ছেলে।


র‌্যাব জানায়, গেল ১০ মার্চ বিকালে ঈদগাঁও থানাধীন দরগাহ পাড়া সড়কের উত্তর পার্শ্বে চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত মহিলা একই এলাকার নুরুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার।


পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে মৃত মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (০২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহেরের পরনারী আসক্তি এবং পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।


স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত ৭ মার্চ থেকে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী হতে ৬০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিনদিন পর বর্ণিত স্থান হতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়।


এ ঘটনায় নিহত ফাতেমা’র মা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ ভিকটিমের স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে ৩ জনের নামে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১২/০৩/২০ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।


উক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসলে তা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আবু তাহের গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।


র‌্যাব-১৫ কক্সবাজার এই সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকারীদের গ্রেফতার করতে তৎপর থাকে । কিন্তু উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী আবু তাহের গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বারবার তার অবস্থান পরিবর্তন করতে থাকে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী আবু তাহের গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে