নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনের রিহার্সাল বগিতে কাটা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম আব্দুস সত্তার (৩৯), পিতা-মৃত তেজু মিয়া -সাং- জুমনগর অরলতলী, ৫ নং ওয়ার্ড,ইসলামপুর, ঈদগাঁও, কক্সবাজার।


নিহতের নিকটাত্মীয় মওলানা সৈয়দ আনছার জানান, নিহত আবদু ছত্তার তার ছোট বোনের জামাই। প্রয়োজনীয় কাজে অদ্য বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বোন জামাইয়ের মোবাইলে কল দিলে কে যেন রিসিভ করেন এবং বলেন মোবাইল মালিক ট্রেনের চাপায় নিহত হয়েছে। বিশ্বাস না হলে দ্বিতীয়বার কল করলে লোকটি একই কথা বললে ঘটনাস্থলে ছুটে যান এবং রেললাইনে বোন জামাইয়ের ছিন্নভিন্ন লাশ দেখতে পান।



তিনি আরো জানান, তার বোন জামাইয়ের পৈতৃক এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। বিয়ে পরবর্তী শ্বশুর বাড়ির এলাকায় বসবাস করে আসছিল। ঘটনার পূর্ব দিন মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল উক্ত কৃষক ।


স্থানীয় মওলানা রমজান আলী ও অন্যরা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে চোখে ঘুম আসলে হয়ত অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রেললাইন কক্সবাজার পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে কৃষক সাত্তারের মর্মান্তিক মৃত্যু হয়। লাশ সন্ধান মেলার কিছুক্ষণ পরেই ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ঘটনাস্থল অতিক্রম করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


নিহত কৃষক চার সন্তানের জনক। নিহতের এলাকার ইউপি সদস্য আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। কৃষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে