নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পোকখালীতে ৩শ মিটার সড়কে যানচলাচল বন্ধ ২ মাস ধরে: মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের অবহেলিত জনপদের বাংলাবাজার হয়ে শাহ আলম মৌলভীর টেক পর্যন্ত এক কিলোমিটার সড়কের প্রায় ৩শ মিটার কাঁদামাটি আর চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে করে এ সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ স্থানীয় ৩ ওয়ার্ডের প্রায় ৫/৬ হাজার মানুষের ভোগান্তি চরমে। সামান্য বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। এমন কি মৃতদেহ কবরস্থ করতে নিতে পোহাতে হচ্ছে দূর্ভোগ ।




স্থানীয়রা জানান, বিগত ৬ বছর ধরে এ পরিস্থিতি সৃষ্টি হলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। ভারি বৃষ্টিপাত হলে ঈদগাঁও নদীর পানি উপড়ে পড়ে আতঙ্কে দিনাতিপাত করতে হয়। এ সড়ক দিয়ে চলাচলকারী ইজিবাইকের চালকরা জানান, মৃত্যুর ঝুঁকি নিয়ে এ রোড ব্যবহার করতে হয়। তারা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান। স্থানীয়রা বলেন, গোমাতলী সড়কের ঘাট ঘর এলাকায় নির্মিতব্য ব্রীজের কাজ শেষ না হওয়ায় বিকল্প সড়ক হিসেবে বাংলা বাজার হয়ে আইরা বো ঘাট পর্যন্ত আসা মৌলভী বাজার সড়কটি ব্যবহার করে থাকে ৩ ওয়ার্ডের প্রায় ৫/৬ হাজার জনগণ। কিন্তু সড়কটিও মরণ ফাঁদে পরিনত হওয়ায় চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে।

গাড়ী চলাচল বন্ধ থাকায় প্রতিদিন হেঁটে হেঁটে চলাচল করতে হয় জানিয়ে এই নারী বলেন, কেউ কথা রাখেনি। প্রায়ই এসে আশ্বাস দিলেও কাজের কাজ কিছু করেনি সংশ্লিষ্টরা।


এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ছৈয়দ বলেন , এ সড়ক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার ধর্ণা দেওয়ার পরও আজ কাল মেরামত করে দিবে বলে বলে সময় ক্ষেপণ করে থাকে।

অপরদিকে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ বলেন, ওই সড়কসহ পুরো ইউনিয়নের আরো কয়েকটি সড়ক ইতিপূর্বে পরিমাপ করে গেছে উপজেলা প্রশাসন। বৃষ্টি থামলে নাগাদ শনি-রোববারের মধ্যে কাজ শুরু করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ছাড়াও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন জনগণের কাছে। সড়কটি মেরামত করে যানচলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনগন।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে