নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৩ উপজেলায় ৫০ হাজার ফলজ বৃক্ষরোপন : দ্বিতীয় দফায় ২ ইউনিয়নে রোপন হল ৫ হাজার বৃক্ষ

কক্সবাজারের ৩ টি উপজেলায় ৫০ হাজার ফলজ বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।


বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন ও প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগটি গ্রহণ করা হয়।


কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়নে রোপন করা হয় ৫ হাজার চারা।


মো. নজিবুল ইসলাম বলেন, আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই। তাই কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু উপজেলায় ৫০ হাজার ফলজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়। উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার ইসলামপুর এবং পোকখালী ইউনিয়নে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়। দ্বিতীয় দফায় আরও ২ ইউনিয়নে ৫ হাজার চারা রোপন করা হল। পর্যায়ক্রমে ৫০ হাজার চারা রোপন করা হবে।


সোমবার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এসময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম,ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন, কক্সবাজার পৌর আ.লীগ সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, ডাঃ পরিমল দাশ, সাবেক ছাত্রনেতা করিম সিকদার, ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মনির আহমদ লেদু, সাংগঠনিক সম্পাদক চন্ডি আচার্য্য, সোহেল ওমর, আনচারুল করিম প্রমুখ।


ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবছার কামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়ন ৫০০০ ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।


এসময় মেয়র মাহবুবুর রহমান বলেন, “গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসেবে ভিজিডি পাচ্ছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।”

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে