নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুরে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর থেকে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় মোহাম্মদ সাইমুন প্রকাশ বখতিয়ার ছিদ্দিক প্রকাশ মোহাম্মদ সাইমুন সাহিম (২২) নামের আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১১ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন।



দণ্ডিত আসামি ইসলামপুরের উত্তর নাপিতখালীর ছিদ্দিক আহমদের ছেলে।



রায়ের সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। একই মামলায় আসামির মা, এক ভাইসহ ৩জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক।


আসামির পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দীন।


রাষ্ট্রপক্ষ পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সিকদার।


তিনি জানান, ২০১৭ সালের ৫ ডিসেম্বর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের মধ্যম নাপিতখালী এলাকার অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রীকে অপহরণপূর্বক দীর্ঘ ৮ মাস ধরে ঢাকার কামরাঙ্গি চরের একটি বাসায় আটক রেখে ধর্ষণ করেন মোহাম্মদ সাইমুন প্রকাশ বখতিয়ার ছিদ্দিক প্রকাশ মোহাম্মদ সাইমুন সাহিম। এ ঘটনায় ভিকটিমের পিতা আবুল মোজাফ্ফর নজিব বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। যার থানা মামলা নং-৫, নারী মামলা নং-৫৩৫/১৮, জিআর মামলা নং-১০৬০/১৭।



এডভোকেট বদিউল আলম সিকদার বলেন, চাঞ্চল্যকর মামলাটির দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১) ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।



আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে