নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁও উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ইউএনও’র

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দীর্ঘ দিন ধরে যানজট দেখলে যেন মনে হয় ঈদগাঁও বাস-স্টেশন একটি গাড়ি পার্কিং বাস টার্মিনাল, এমন অভিযোগ জনসাধারণের।


রাস্তার দুপাশের ফুটপাত অবৈধভাবে দখল করে মাইক্রোবাস,সিএনজি,ইজিবাইকসহ নানান গাড়ি পার্কিং করে বাস স্টেশনে যানজট সৃষ্টি করে।


সেইসাথে চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়ক হাইওয়ের ঈদগাঁও বাস স্টেশনের ফুটপাত অবৈধভাবে দখল করে গাড়ি পার্কিং করছে অবৈধ দখলদার । ফলশ্রুতিতে পথচারীরা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।


হাইওয়ে সড়ক ছাড়াও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ ডিসি সড়কের ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন সহ মটর সাইকেল ও বিভিন্ন গাড়ি পার্কিং করে এবং বাজারের বিভিন্ন দোকানের আমদানিকৃত পন্য সরবরাহের বড় বড় গাড়ি বাজারের ভিতরে প্রবেশ করায় জনসাধারণ সহ যান চলাচলে বিঘ্ন ঘটে , ফলে বাজারে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।


এদিকে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় স্থাপনের পর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়াকে নিজেই যানজট নিরসনে বিভিন্নভাবে সহযোগিতা করতে দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার রাস্তায় অবস্থানরত দেখলে সড়কের ফুটপাতে অবৈধ ভাবে পার্কিং করা গাড়ি সরে নিতে দেখা যায়।


সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে বাস স্টেশনে অভিযান চালায় নির্বাহী অফিসার জাকারিয়া, এই অভিযানে বাস স্টেশনের অবৈধ পার্কিং করা গাড়ি সরিয়ে দেয় এবং মহাসড়কের পাশে ৫০ ফিট জায়গা দ্রুত নিজ দায়িত্বে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। তবে নির্বাহী অফিসার চলে যাওয়ার সাথে সাথে আবারও ফুটপাত অবৈধ ভাবে দখল করে গাড়ি পার্কিং করতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।


অন্যদিকে, বাজারের বেহাল দশা, বাস স্টেশন থেকে বাজারে প্রবেশমুখ থেকে শুরু করে ডিসি সড়ক সহ বাজারের অন্যান্য ব্যস্ততম রাস্তায় অবৈধ ভাবে ফুটপাত দখল করে গড়ে উঠা দোকান সহ অবৈধ ভাবে পার্কিং করা মটর সাইকেল সহ বিভিন্ন ধরনের অটোচালিত গাড়ি পার্কিং এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ সচেতন মহলের। বাজারে দ্রুত উচ্ছেদ অভিযান চালিনোর দাবি তাদের।


এসব বিষয়ে ঈদগাঁও ট্রাফিক পুলিশ বক্সের সাব- ইন্সপেক্টর প্রিয়দর্শী চাকমা বলেন, জনবল সংকটের কারণে কষ্ট হচ্ছে, যতেষ্ট জনবল নিয়োগ দেওয়া হলে যানজট নিরসনে কাজ করতে আরো সুবিধা হবে।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে