নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

 কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে ধলু বিবি (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১০ মে) সকালে ঈদগাঁও থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।


নিহত ধলু বিবি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদুর রহমানের স্ত্রী।


স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যান। পরে আজ বুধবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।




নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাত ১টার দিকে ঘর থেকে বের হন। স্থানীয়রা আজ সকালে তার মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এ থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে রেখেছে।


তবে এলাকার কেউ কেউ বলছেন, আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরে পেঁচিয়ে অথবা আমগাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হয়েছেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসা না পাওয়ায় তিনি মারা গেছেন।


তবে ঘটনাটির অধিকতর তদন্তের দাবি জানান নিহতের আত্মীয়স্বজনরা।



থানা সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে