নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁওতে পুকুর পাড় থেকে প্রবাসী স্ত্রী’র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে ধলু বিবি ৪০ নামের এক প্রবাসী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ মে বুধবার সকালে তার মৃতদেহটি উদ্ধার করে ঈদগাঁও থানার পুলিশ।


নিহত ধলু বিবি বর্ণিত এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু রহমানের স্ত্রী। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।


স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন, ঘটনার আগের রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়।পরদিন সকালে পুকুরের সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল। রাত ১ টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকালে লাশ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি৷ তার কোনো প্রতিপক্ষ ছিল না দাবি করে মাহবুবুর রহমান আরো বলেন, শরীরের ক্ষতের চিহ্ন গুলো থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে লাশ পেলে রেখেছে। এলাকার কেউ কেউ বলছে আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরের টেংরায় পেঁচিয়ে অথবা আম গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় মারা গেছে।


ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি হত্যা নাকি অন্য কিছু তা নিয়েও চলছে ধূম্রজাল। ঘটনাটি অধিকতর তদন্তের দাবি জানান আত্মীয় স্বজনরা।


থানা সূত্রে জানা যায়, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য জানা যাবে

আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে