নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উত্তাল পোকখালী যুবনেতার উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে আজিজুল হক রুবেলকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছেন স্থানীয় জনতা।


শনিবার (৬ মে) বিকাল ৩ টায় স্থানীয় মুসলিম বাজারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় সর্বস্তরের সচেতন জনতা। সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, শাহাব উদ্দিন, সালাহ উদ্দিন কাদের, মোসলেহ উদ্দিন, ইসমাইল, কুতুব উদ্দিন, শাহজাহান ও হামলার শিকার আজিজুল হক রুবেল।



এর উপস্থিত ছিলেন মমতাজুল হক, আবদুচ শুক্কুর, আবদুল জব্বার, শফিউল আলম তাজ, রফিকুল ইসলাম, মোঃ শফিউল মোস্তফা, মোর্শেদুর রহমান বিপ্লব সহ এলাকার নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। 


বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী , সেবামূলক কাজের অন্যতম উদ্যোক্তা, স্থানীয় আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রুবেলকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার যে ঘটনা ঘটানো হয়েছে তা অত্যন্ত অমানবিক ও হৃদয়বিদারক। এ ঘটনা যারা সংঘটিত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


অন্যথায় এলাকার সর্বস্তরের জনতা এসব অপরাধীদের শায়েস্তা করতে বাধ্য হবে ।এ ব্যাপারে ভিক্ষোভকারীরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 


শেষে এ সংক্রান্ত ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল হক রুবেল বলেন, ঘটনাটিকে মহলবিশেষ পারিবারিক ঘটনায় রূপ দেয়ার চক্রান্ত চালাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাকে হত্যার উদ্দেশ্যেই কুচক্রীমহল হামলার ঘটনাটি ঘটিয়েছে। অথচ ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি । মূল হামলাকারীরা এলাকায় বিভিন্ন মামলাবাজির সাথে জড়িত। তাদের সাথে ষড়যন্ত্রকারীরা মিলে নানা অপকর্ম করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তারা মামলায় ফাঁসিয়ে দেবে মর্মে হুমকি ধমকি দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী রুবেল।

আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে