নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পোকখালীতে মসজিদে মল নিক্ষেপের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত






কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মসজিদে ময়লা (পায়খানা )  নিক্ষেপকারী শাহেদ কামালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পোকখালী দক্ষিণ- পশ্চিম নাইক্ষ্যংদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি এনামুল হক ইসলামাবাদী, দপ্তর সম্পাদক এনায়েত  উল্লাহ আব্বাসি, সদস্য মৌলানা ইসহাক, মাওলানা রমজান ফারুকী , মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসহাক,  মজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষক  হাফেজ জামাল উদ্দিন, মসজিদ কমিটির সদস্য রবিউল হাসান রুবেল। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন এম ইউপি, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোস্তফা কামাল,  এরশাদ, নাইক্ষ্যংদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি নূর মোহাম্মদ, সদস্য নুরুল কবির, শাকের আহমদ,  সাবেক মেম্বার সফর আলম, ঈদগাঁও আলাদীনের চেরাগ টিমের সাধারণ সম্পাদক জামিল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, সৈয়দ নূরসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

স্থানীয় এমইউপি মোঃ আলম জানান, দক্ষিণ নাইক্ষংদিয়ার মাস্টার আমির মোহাম্মদের ছেলে মোহাম্মদ শাহেদ কামাল  দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের বাসাবাড়ি, মসজিদ, মাদ্রাসার পানির মটর,গাছপালা কেটে, ধানক্ষেত নষ্ট করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।

 সম্প্রতি দক্ষিণ নাইক্ষংদিয়া   মসজিদ-মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি বাড়িতে  মল নিক্ষেপ করে  উত্তেজনা সৃষ্টি করেছে । 



মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাং ইসহাক জানান, শাহেদ কামাল গত কয়েক বছর ধরে মসজিদের ইমামকে মারধর, এলাকায় সেচ প্রকল্পের পানির পাইপ নষ্ট সহ  চুরি চামারি করে আসছে। সে সম্প্রতি মসজিদ, মাদ্রাসা ও মানুষের বাড়িতে মল নিক্ষেপ করেছে।

যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজমান। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।


 ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ  মোঃ গোলাম কবির বলেন, শাহেদ কামালের এসব অপকর্মের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী  একটি মামলা দায়ের করেছেন।  অতি দ্রুত সময়ে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। 


মানববন্ধনে বক্তারা  মসজিদে ময়লা নিক্ষেপকারী শাহেদ কামালকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে