নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁওতে শিক্ষা উপমন্ত্রী নওফেল প্রযুক্তিতে যে যত বেশি দক্ষ তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি


শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কর্মসংস্থানে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে আসতে হবে। 

এ শিক্ষায় যে যত বেশি দক্ষ হবে তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি হবে। 

তিনি আজ ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


 পুনর্মিলন উদযাপন কমিটির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত মিলন মেলায় উদ্বোধনী বক্তব্য দেন কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। 

এমপি কমল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন। ভৌতকাঠামো উন্নয়ন সহ শিক্ষা দান ও পরীক্ষা গ্রহণ পদ্ধতির উন্নয়নে কাজ করছে সরকার।


অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী ও প্রধান শিক্ষক শহিদুল হক।  এতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অধাপক জসিম উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল বিন মনির জনি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ মিয়াজী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সরওয়ার কামাল চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী হুমুসহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এতে পুনর্মিলন অনুষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট সাজ্জাদুল ইসলাম সহ শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সাবেক শিক্ষার্থীরা বেশ কয়েকটি গান পরিবেশন করে।

মিলন মেলা উপলক্ষে রোমন্থন নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।


এর আগে একটি বর্ণাঢ্য রেলি বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে