নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১

নীলফামারীর ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক রাজাকে সালিশ বৈঠকের নামে ডেকে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত সাংবাদিক রাজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তরিকুল নামে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার (২রা এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বড়রাউতা মডেল স্কুলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক রাজা পৌরসভার সাবেক কাউন্সিলর ও দৈনিক জনতার প্রতিনিধি। স্থানীয়রা জানান, প্রায় দুই ঘণ্টা যাবৎ সংঘবদ্ধভাবে সাবেক কাউন্সিলর ও সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক রাজার হাত-পা ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। এলাকাবাসী জানতে পেরে পুলিশকে খবর দিলে তারা এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এব্যাপারে সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক রাজা বলেন, ঐ এলাকায় পরকীয়ার একটি ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছিল। বিষয়টি সমঝোতা করে দেওয়ার জন্য বুধবার (২রা এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সেখানে আমাকে যেতে বলেন। আমি যেতে রাজি না হলে সেই এলাকার মশিয়ার রহমান অনুরোধ করে মোটরসাইকেলে নিয়ে যান। এরপর আলোচনার একপর্যায়ে ঐ এলাকার তরিকুল ইসলাম ও তার লোকজন আমার হাত, মুখ, পা বেঁধে একটি খুটিতে রশি দিয়ে পেঁচিয়ে রেখে বেধরক মারপিট শুরু করে। তাদের মারপিটে আমি গুরুতর আহত হই। এসময় মশিয়ার অনেক চেষ্টা করেও আমাকে উদ্ধার করতে না পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমাকে রক্ষা করতে স্বাধীন নামের এক যুবক এগিয়ে এলে, সেও হামলার শিকার হয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাধীনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুলতানা রাজিয়া জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে স্বাধীন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় একটি মামলা রুজু সহ ঘটনার অন্যতম অভিযুক্ত তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে